কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ প্রদান

0
588

মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে ২০১৯ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করেছে উপজেলা যাচাই বাছাই কমিটি। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় গান্ধাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শোয়েব আহসান।

Advertisement

উল্লেখ্য যে, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী অত্র বিদ্যালয়ের ছাত্র ছিলেন। মোঃ শোয়েব আহসান অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে বিদ্যালয়ে পাঠদান সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। তিনি ২০১৪ সাল থেকে অদ্যাবধি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারই ধারবাহিকতায় ২০১৭ ও ২০১৯ সালে উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে উক্ত প্রতিষ্ঠান থেকে ১০ জন বৃত্তি, ২৮ জন এ+ গ্রডে উত্তীর্ণ হয়। যা উপজেলায় সর্বোচ্চ। তিনি প্রাথমিক শিক্ষার মানুন্নয়নে নানামুখী পদক্ষেপ ও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। তাকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ প্রদান করেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যাচাই বাচাই কমিটির সভাপতি, উপজলো নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকমন্ডলী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here