মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল চারটায় এই শাখার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জহিদ হাসান সিদ্দিকী ও ইসলামী ব্যাংক বগুড়া জোনের প্রধান এসএভিপি আবদুস সোবহান।
ইসলামী ব্যাংক জোনাল অফিস বগুড়া শাখার সিনিয়র অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনামুখী শাখার এজেন্ট মেসার্স লীনাহ এন্টারপ্রাইজের ইনচার্জ আব্দুল লতিফ, নুরুল ইসলাম মাস্টার, প্রভাষক আবদুল জলিল প্রমূখ।

