কাজিপুরে আর,আই,এম ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

0
627

মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে আর,আই,এম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ,কে,এম ইফাজ উদ্দিনের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় কলেজের হল রুমে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুরের সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিষেশ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কলেজের অবসর প্রাপ্ত সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান তালুকদার।

Advertisement

অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইফাজ উদ্দিনের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য উপস্থিাপণ করেন, সহকাকী অধ্যাপক আবু হেনা মুস্তফা কামাল, এস,এম সাইদুল ইসলাম, এ,বি,এম রিনা পারভীন ও প্রভাষক রসূল বক্স। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উচ্চ শিক্ষার আলো প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে পৌঁছে দেয়ার লক্ষে কাজিপুরে এই কলেজটি প্রথম স্থাপন করা হয়।

এই কলেজ থেকে লেখা-পড়া শিখে অনেক গুণী জনের বিকাশ ঘটেছে, যারা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। তিনি এমন গুণী জনের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং কলেজটিতে অনার্স কোর্স চালু করে উচ্চ শিক্ষার দার আরো উন্মুক্ত করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে নির্দেশ দেন।

উক্ত দোয়া মাহ্ফিলে মরহুমের জ্ঞাতীজন, বংশধর, হিতাকাঙ্খী ব্যাক্তিবর্গসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার-উল ইসলাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here