কলেজ কর্মচারীকে কুপিয়ে হত্যা

0
673

পিরোজপুরের ইন্দুরকারনি উপজেলায় পারিবারিক বিরোধে এক কলেজ কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

Advertisement

 

এ ঘটনায় হামলাকারী কাঞ্চন বেপারীকে আটক করেছে পুলিশ। নিহত রেজাউল করিম রিপন (৪০) ইন্দুরকানী উপজেলার চরবলেশ্বর এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে এবং কে সি (কলারন-চন্ডীপুর)টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অফিস সহকারী। বালিপাড়া ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, আটক হামলাকারী কাঞ্চন বেপারীর সম্পর্কে রেজাউল করিম রিপনের চাচা শ্বশুর। সম্প্রতি কাঞ্চন ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। এ কারণেই চাচা শ্বশুর রিপনের সাথে বিরোধ চলছিল কাঞ্চনের। এ কারণেই কাঞ্চন প্রকাশ্যে চন্ডিপুর বাজারে বসে চাচা শ্বশুর রিপনকে কুঠার দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে স্থানীয়রা হামলাকারী কাঞ্চনকে আটক করে পুলিশে দেয়। ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, হামলাকারী কাঞ্চনকে আটক করা হয়েছে এবং নিহত রিপনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here