কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে

0
716

মাদারীপুরের কালকিনিতে প্রলাট মণ্ডল নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে ওই কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, তাকে তার পিতা হরিহর মণ্ডল হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত পিতা হরিহর মণ্ডল পলাতক রয়েছে।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আলীনগর এলাকার চরলক্ষ্মীপুর গ্রামের হরিহর মণ্ডলের সাথে তার কলেজ পড়ুয়া ছেলে প্রলাট মণ্ডলের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। কিন্তু হঠাৎ করে সকালে প্রলাটের লাশ বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বলেন, প্রলাটকে হত্যা করে তার বাবা গাছে ঝুলিয়ে রেখেছেন। কালকিনি থানার উপ-পরিদর্শক সানজিব বলেন, নিহত ছাত্রের বাম হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এলাকাবাসীর কাছে শুনেছি তাকে তার বাবা হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছেন। তবে ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here