কলাপাড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
829

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা সহ তাদের পরিবার-পরিজন  প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো আয়োজনে অংশ নেয়।

Advertisement

বুধবার (১জানুয়ারী) রাতে প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আবদুল খালেক, জীবন কুমার মন্ডল, এনামুল হক প্রমূখ।

আলোচনা সভা শেষে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে স্থানীয় শিল্প কলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিক পতœীদের ক্লাবের পক্ষ থেকে বিশেষ স্মৃতি উপহার শীতের চাঁদর দেয়া হয়।

এর আগে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। পরে সাংবাদিকদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে মিলিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here