কলাপাড়া পৌরশহর থেকে কলেজ শিক্ষার্থীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্বার

0
978

সৈয়দ মোঃ রাসেল: পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরশহর থেকে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো নুপুর মন্ডল (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টায় কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের নাইয়াপট্টি এলাকায় নিজের বাসার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার মহাদেব মন্ডলের মেয়ে মৃত্যু নুপুর মন্ডল কলাপাড়া মহিলা কলেজের একাদশ শ্রেনীতে অধ্যায়নরত ছিলো।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল বেলা নুপুরকে ডাকতে গেলে দরজা না খোলায় ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজন। এসময় ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয়ারা এসে নুপুরকে উদ্ধার করে কলাপাড়া হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Advertisement

স্বজনদের ধারনা শেষ রাতের কোন এক সময়ে নুপুর নিজ ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
নুপুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এমন দাবী পরিবারের হলেও কি কারনে করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জম্য মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here