কলাপাড়া পায়রা বন্দর এলাকা থেকে ইয়াবাসহ পুলিশের কথিত সোর্স গ্রেফতার

0
597

কলাপাড়া প্রতিনিধী: কলাপাড়ার পায়রা বন্দর এলাকা থেকে সোমবার সকাল ৭টার দিকে এলাকায় পুলিশের কথিত সোর্স উজ্জল কাজী (৩৫) কে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ র‌্যাব- ৮, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিত দল গ্রেফতার করেছে।
র‌্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃত উজ্জল কাজী পেশায় একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা।সে এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।

Advertisement


সে কলাপাড়ার বাদুরতলি এলাকার শাহজাহান কাজীর ছেলে। জব্দ করা ৪৬ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here