কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার কবজি কেটে নেয়ার ঘটনায় গ্রেফতার-দুই

0
870

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিকলীগ সহ-সভাপতি জুয়েল প্যাদার বাঁ হাতের কবজি কেটে নেয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো, বশির চৌকিদার ও সোহেল হাওলাদার।পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে শরীফ বাড়ি এলাকায় নির্জন ও দূর্গম কাঁচা রাস্তায় একাকী পেয়ে ৪/৫ জন সশস্ত্র সন্ত্রসী জুয়েল প্যাদার উপর হামলা করে কুপিয়ে জখম করে বাম হাতের কব্জী কেটে নিয়ে যায়।

Advertisement

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এসপি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটায় বরগুনার আমতলীর প্রত্যন্ত পূজাখোলা গ্রামে ২ কি:মি: কাদার মধ্যে হেটে অভিযান চালিয়ে বশির চৌকিদার ও সোহেল হাওলাদার গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে হামলার কাজে ব্যবহৃত একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে কেটে নেয়া হাত এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

জুয়েল প্যাদা স্থানীয় রাজনীতির পাশাপাশি এলাকায় জমির দালালী করতেন। জুয়েলের বিরুদ্ধে পটুয়াখালী সদর, কলাপাড়া এবং বরগুনার আমতলী থানায় অস্ত্র, হত্যা ও মাদক সহ বিভিন্ন অপরাধের ৮ টি মামলা রয়েছে।


প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here