কলাপাড়ায় রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন

0
582

পটুয়াখালী প্রতিনিধিঃ কলাপাড়ায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন ঘোষনা করেন। রয়েল ব্যাচ ২০০০’র সদস্য তুষার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান, অন্যান্যর মধ্যে আরো উপাস্থত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রয়েল ব্যাচ ২০০০ সদস্য ইলিয়াস খান রানা. খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল রহিম, শরীরচর্চা শিক্ষক মো: হেলাল প্রমুখ।

Advertisement

উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ড ১১ ফাইটার্স এবং তালহা মাইনুল ফ্রেন্ডস ফাইটার একাদশের মোকাবেলা করে। টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশ নেয়। সামাজিক সংগঠন এস এস সি রয়েল ব্যাচ ২০০০’র সদস্য তুষার হালদার বেলন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে আমরা এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও রয়েল ব্যাচ বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং এধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here