কলাপাড়ায় যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি

0
554

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় সুমন খান (২৮) নামে এক যুবকের মৃত্যু নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে । শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয় । তার বাড়ী উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে । সে ওই গ্রামের মো.মজিদ খানের ছেলে । এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন নেশাগ্রস্থ যুবক । দীর্ঘদিন ধরে সে বাড়ীতে আসবাবপত্র ভাংচুর সহ পরিবারের লোকজনকে মারধর করতো । ঘটনার দিন সকাল সাড়ে ৬ টার দিকে প্রতিবেশী এক দোকানের সামনে উপুর হওয়া অবস্থায় দেখে  তার চাচা লতিফ খান সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । এ সময় কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুন্নাহার মিলি জানান, সুমনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় । তবে তার মুখমন্ডলে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল ।

সুমনের পিতা মো.মজিদ খান জানান, সুমন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ছিল । প্রায়ই সে বাসায় আসবাবপত্র ভাংচুর করতো,এমনকি পরিবারের লোকজনদের মারধর করতো।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, সুমনের শরীরে আঘাতের চিহ্ন ছিল । ময়না তদন্তের রির্পোটের পর আসল ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here