কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু

0
724

সৈয়দ মোঃ রাসেল: কলাপাড়ার মহিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল পাহলান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুর সদর ইউপির ইউসুফপুর মহিলা মাদ্রাসা  সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে গভীর রাতে ওই পথ দিয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ডোবায় পরে তার মৃত্যু হয়। পরে সকালে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয়রা জানান, রাত দশটার দিকে রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে পটুয়াখালী যান । সেখান থেকে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটে। মৃত রুবেল লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া পাহলানের ছেলে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here