কলাপাড়ায় মটোর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 60829

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (60829, 'post_views_count', '0')

0

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মটোর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে রাকিব (২২) ও মনির (২৫) নামের দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সোমবার রাতে আমতলী উপজেলার টেপুরা গ্রাম থেকে রাকিবকে আটক করা হয়। পরে রাকিবের দেয়া তথ্য মতে আজ মঙ্গলবার সকালে দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গত সোমবার রাত এগারোটার দিকে উপজেলার ধানখালীর ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় স্থানীয় মটোরসাইকেল চালক রুমান শিকদার।

Advertisement

এ সময় তার মটোরসাইকেলর গতি রোধ করে তাকে হাতুরি পেটা করে মটোরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় রাকিব ও মনির। পরে পুলিশ রুমানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 

কলাপাড়া থনার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, এরা দুজনই পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাইয়ের পর ২৪ ঘন্টার ব্যবধানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here