কলাপাড়ায় ভ্রাম্যমানের আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ৪ যান চালককে দন্ড

0
528

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমানের আদালতের অভিযানে খাস জমি দখল মুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ স্বাস্থ্য বিধি না মানায় চারটি যানবাহনের চালককে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার নিজামপুর এলাকায় কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে জানান, উপজেলার নিজামপুর এলাকার ১নং খাস খতিয়ানের জমি দখল করে আইউব আলী নামের এক ব্যক্তি ইট বালু দিয়ে স্থাপনা নির্মান করায় ভ্রাম্যমান আদালত স্থাপনাটি উচ্ছেদ করে খাস জমি দখল মুক্ত করে।

Advertisement

একই সময় স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত বরিশালের টিংগুলাকাঠি গ্রামের যান চালক মোঃ মোহসীন (২৬) কে ৫০০ টাকা, পটুয়াখালীর ঝাটিবুনিয়া গ্রামের মোঃ সত্তার (২৫) কে ৫০০ টাকা, কুষ্টিয়া এলাকার মোঃ শহিদ (৩৫) কে ৫০০ টাকা এবং পটুয়াখালী সদর এলাকার যান

চালক মোঃ আবু মুছা (২৭) কে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮এর ২৪ (১) ধারা লংঘন ও ২৪ (২) ধারা মতে ১০০০ টাকা দন্ড প্রদান করেন বলে জানায় ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here