কলাপাড়ায় ভিপি জিয়া আটক

0
806

সৈয়দ মোঃ রাসেল: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো.জিয়াউর রহমান ওরফে ভিপি জিয়া (৪২) কে পুলিশ আটক করেছে । মংগলবার ভোররাত সাড়ে ৪ টার দিকে বালিয়াতলীর মুসুল্লীয়াবাদ এলাকার মো.আলাউদ্দিনের বাড়ী থেকে তাকে আটক করা হয় । এদিন সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আদালতে সোর্পদ করা হলে আসামী পক্ষের কৌশলীর জামিন আবেদন নাকচ করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয় । স্থানীয় ও কলাপাড়া থানা সূত্রে জানা যায়, ভিপি জিয়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আকরামের খাল দখল নিয়ে পূর্ব মিঠাগঞ্জ গ্রামের নুর ইসলাম বয়াতীর বাড়িতে গিয়ে গত ১৩ জুলাই হামলা চালিয়ে নুর ইসলাম বয়াতীকে মারধর করে জখম করেন।

Advertisement

এ সময় নুর ইসলাম বয়াতীকে রক্ষা করতে গেলে তাঁর ছোট ভাই নুর হোসাইনসহ নিকটাত্মীয় আরো ৮/১০ জনকে হামলা চালিয়ে আহত করা হয়। সন্ত্রাসী ওই হামলার ঘটনায় গত ৪ আগষ্ট ভিপি জিয়াকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার বাদি নুর ইসলাম বয়াতী। পুলিশ এ মামলার আসামী হিসেবে অভিযান চালিয়ে ভিপি জিয়াকে গ্রেপ্তার করেছে।

এদিকে ভিপি জিয়ার বিরুদ্ধে নুর ইসলাম বয়াতীর ছোট ভাই মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নুর হোসাইন স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগে ভিপি জিয়ার অনৈতিক কর্মকান্ড থেকে মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের রক্ষার জন্য আবেদন জানানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.হুমায়ুন জানান, ভিপি জিয়া রাতে নিজের বাড়ীতে না থেকে একেক দিন একেক বাড়ীতে রাত্রী যাপন করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মুসুল্লীয়াবাদ গ্রামের আলাউদ্দিনের বাড়ী থেকে আটক করা হয় ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here