কলাপাড়ায় ব্যবসাীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই

0
449

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। শুক্রবার রাত দশটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আজিজুর রহমান মুকুল। তিনি ধুলাস¦ার ইউনিয়নের চাপলী বাজারে পাইকারি মুদি দোকান ব্যবসায়ী। ব্যবসায়ী আজিজুর রহমান মুকুল বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়ি আসি। বাসার সামনে দরজার গেটের কাছে পৌঁছা মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দুইজন ছিনতাইকারী আমার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। আমি মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আমি কাউকে চিনতে পারিনি। তবে তার ব্যাগে কত টাকা ছিল সঠিক করে বলতে পারেননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তবে তার ধারনা টাকার পরিমান আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা হতে পারে।

Advertisement

মহিপুর থানার উপ-পরিদর্শক  ইব্রাহিম বলেন, খবর পেয়ে ওই ব্যবসায়ীর বাসায় এসেছি। তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here