কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

0
611

সৈয়দ মোঃ রাসেল কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.সাহেব আলী শিকদার(৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌর সভার চিংগড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এ সময় মো.সেরাজ মিয়া নামের অপর এক শ্রমিক আহত হয়েছে।

Advertisement

আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাহেব আলী শিকদার কলাপাড়া পৌর শহরের শিকদার সড়কের মো.খবির শিকদারের ছেলে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যু ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here