কলাপাড়ায় বাস চাপায় ইজি বাইকের দুই যাত্রী নিহত,আহত-৩

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 65332

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (65332, 'post_views_count', '0')

0

পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। বুধবার সকাল আটটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বায়জীদ (১৪) ও সেলিম তালুকদার (৪৭)। নিহত বায়দিজ নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে আর সেলিম একই এলাকার তানজের তালুকদারের ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি ৫ জন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলো। এসময় ঘুটবাছা এলাকায় পৌছলে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) ইজিবাইকটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করে। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করেন। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here