কলাপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

0
513

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯০ তম জন্মবার্ষিকী পলিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার বেলা এগারোটায় ছয়জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, মহিপুর থানা যুবলীগ আহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট প্রমুখ।

Advertisement

বক্তারা বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগীতা করেছেন। ছাঁয়ার মতো অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

আলোচনা সভা শেষে ছয়জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তাসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here