কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পিতা পুত্রের উপর হামলা

0
663

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র গুরুতর আহত হয়েছে। আহত বৃদ্ধা মোঃ আব্দুল আউয়াল (৮০) ও তার ছেলে মোঃ নাসির উদ্দিন (৪০) কে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা করেছে। শনিবার দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের ইসুফপুর গ্রামের বাঁধঘাট  এলাকায় এ ঘটনা ঘটে।হাসপাতালের শয্যায় আহতরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে বৃদ্ধা মোঃ আব্দুল আউয়াল’র চাচাতো ভাই নুর ইসলাম আকনের উপর প্রথম হামলা চালায় একই এলাকার ইব্রাহিম মাতুব্বর, আইউব মাতুব্বর, ইয়ামিন মাতুব্বর নেতৃত্বে ৭/৮ জন। ভাইয়ের ওপর হামলার কারন জানতে বৃদ্ধ মোঃ আব্দুল আউয়াল ও তার ছেলে মোঃ নাসির উদ্দিন প্রতিপক্ষের কাছে গেলে তাদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে মারাত্মক জখম করে। বর্তমানে আহত পিতা,পুত্র উভয়ই কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

আহত মোঃ নাসির উদ্দিন বলেন, সরকারী জমিতে ইব্রাহিম মাতুব্বর একটি ঘর উত্তোলন করে। বিষয়টি মহিপুর ইউনিয়ন তহসিলদার বাঁধা দেয়। এ সময় নুর ইসলাম আকনকে ডেকে সাথে নিয়ে যান। নুর ইসলাম আকন’র ইন্ধনে এ ঘর তোলায় বাঁধা দেয়া হয়েছে । এমন সন্দেহে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালিয়েছে।

এ ব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত  চলছে, অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here