কলাপাড়ায় পুত্রবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

0
934
Exif_JPEG_420

উপকূলীয় প্রতিনিধি পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পুত্রবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে শ্বশুর সিদ্দিক মুসুল্লীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় গতকাল রাতে ওই গৃহবধু বাদী হয়ে শ্বশুরকে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষনচেষ্টা মামলা দায়ের করেছেন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, প্রায় দুই বছর যাবৎ ওই গৃহবধুর স্বামী সৌদি আরবে বসবাস করেছে আসছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই তার শ্বশুর তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছে। পরে গতকাল সকালে তার শ্বাশুরী বাজারে গেলে ঘর ফাকা থাকা অবস্থায় শ্বশুর তাকে ধর্ষন চেষ্টা চালায়। এসময় গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে লম্বট শ্বশুর সটকে পরে। পরে খবর পেয়ে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, পুলিশ খবর শোনা মাত্র ঘটনাস্থলে গিয়ে সিদ্দিক মোল্লাকে গ্রেফতকার করেছে। আজ (সোমবার) সকালে তাকে আদালতে প্রেরন করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here