কলাপাড়ায় নারী উন্নয়ন ও সমতায়নে ৩ দফা দাবী- মানববন্ধন

0
627

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এ স্লোগানকে সামনে রেখে নারীদের উন্নয়ন ও সমতায়নে ৩ দফা দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় নারী উন্নয়ন ফোরাম কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে নারী জনপ্রতিনিধির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে নারীদের নথি সাইনিং পাওয়ার, পরিপত্রের ৩% বরাদ্ধ ও কেন্দ্রীয় দপ্তর স্থাপনসহ গাড়ী বরাদ্ধের দাবীসহ নারীদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়। এসময় নারী উন্নয়ন ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, সহ-সভাপতি রুমা, কোষাধ্যক্ষ মর্জিনা বেগমসহ উপজেলা নারী উন্নয়ন ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here