কলাপাড়ায় ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

0
731

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধিঃ   কলাপাড়ায় মাসব্যাপি আটকে রেখে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় সজীব নামের এক যুবককে প্রধান আসামী করে তিন জনের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর শাকিল (২৬) ও রিয়াজ (৩০) নামের দুই যুবককে পৌর শহরের বাদুরতলী স্লুইজঘেট নামক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, যৌন হয়রানিসহ ধর্ষন চেস্টা করা হয়েছে এমন ঘটনায় প্রধান অভিযুক্ত সজিবের নামে কলাপাড়া থানায় ২ মার্চ মাতৃ-পিতৃহীন ওই কিশোরী একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনার পর থেকে সজিব প্রায়ই ওই কিশোরীর গ্রামের বাড়ি বাইনতলায় আসা-যাওয়া শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে সজিব।

Advertisement

গত ৭ মার্চ সজিব ওই কিশোরীকে কলাপাড়া পৌর শহরের একটি ভাড়া বাসায় এনে সহযোগী শাকিল ও রিয়াজের সহায়তায় মিথ্যা বিয়ের আয়োজন করে। প্রায় এক মাস যাবৎ ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে আসছিলো সজিব।

ভাড়া বাসা থেকে যাতে পালাতে না পারে সেজন্য শাকিল ও রিয়াজ সার্বক্ষনিক নজরদারীতে রাখেন কিশোরীকে। 

কলাপাড়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা হয়েছে । দুই ধর্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here