কলাপাড়ায় এক সন্তানের জননির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0
446

সৈয়দ মোঃ রাসেল: পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা (২৫) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার টিয়াখালী ইউপির মধ্য টিয়াখালী গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত রুবিনা ওই এলাকার শিমুল খলিফার স্ত্রী। এ ঘটনায় গৃহবধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ দম্পত্তির ঘরে রাইতুল খলিফা নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

Advertisement

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে কাঠের ঘরের দোতালা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

সকালে গৃহবধুর সাথে তার স্বামীর ঝগড়ার একপর্যায় তাকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে কি কারনে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে তা পোষ্টমর্টেম রিপোর্ট পেলে জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here