কলাপাড়ায় ইউপি সদস্য হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার

0
534

কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজী (৫৮) হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো.আমজেদ হোসেন (৫০), মো.নিজাম উদ্দিন (৫০) ও আনোয়ার হোসেন (৫৫)।

Advertisement


শনিবার রাতে তাদের আটক করা হয়। এদের মধ্যে আমজেদ হোসেন’র বাড়ী বরগুনা, নিজাম’র বাড়ী আমতলী এবং আনোয়ার’র বাড়ী উপজেলার ধানখালী এলাকায়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজীর স্ত্রী মোসা.হাবিবা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে ২২ অক্টোবর কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


কলাপাড়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আসাদুর রহমান সাংবাদিকদের জানান, টাকা পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এ হত্যাকান্ডটি ঘটানো হয়। আমিনুল ইসলামের লাশ উদ্ধারের সময় তার গলায় এবং নাকে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সময় স্ত্রী হাবিবা বেগমসহ তার সন্তানরা কেউই বাড়ীতে ছিল না।


উল্লেখ্য, গত ২১ অক্টোবর উপজেলার লালুয়া ইউনিয়নের ছোট ৫ নং গ্রামের সাবেক ইউপি সদস্য নিজ বাড়ীতে শ্বাসরোধে এ হত্যাকান্ডের শিকার হন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here