কলাপাড়ায় অচেতন এক যুবক উদ্ধার

0
496

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হলদিবাড়িয়া নামক স্থান থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উদ্ধরকৃত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার  দিকে ওই যুবককে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশের এসআই সঞ্জয় ঘটনাস্থলে পৌছে চৌকিদার সাবের আহম্মেদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করেন। চৌকিদার সাবের আহম্মেদের দাবি অজ্ঞাত ওই যুবক হিন্দু সম্প্রদায়ের।

Advertisement

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, অচেতন ওই যুবকের চিকিৎসা চলছে। তবে এখনও তার জ্ঞান ফেরেনি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাত অচেতন য্বুকের চিকিৎসা চলছে, জ্ঞান ফিরলে জানা যাবে তার কি হয়েছিল। তখন প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here