কলাপাড়ার কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু,আহত-২

0
750

সৈয়দ মোঃ রাসেল (কলাপাড়া )প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ার কুয়াকাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইনের তার ছিড়ে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া (১৮) নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নিহতের মা চানবানু (৫৫) ও ফুফাতো ভাই আলী আকবর(১৩)। শনিবার রাত দশটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মিয়া পৌর শহরের ফ্রাই ব্যবসায়ী মোস্তফার ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, লাল মিয়াসহ তার মা ও ফুফাতো ভাই সী-বীচে সৈকতে ফ্রাইয়ের দোকানে কাজ করতে ছিল। রাত দশটার দিকে জোয়ারের পানি বাড়তে শুরু করলে তাদের ভাসমান দোকান অন্যত্র নেয়ার চেষ্টা চালায়। এ সময় দোকানের সাথে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে পানিতে পড়লে তারা তিন জন বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষনা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here