কর্ণফুলীতে আবারও নৌকাডুবি, যুবক নিখোঁজ

0
552

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বন্দর নগরীর ১২ নম্বর ঘাট এলাকায় পাথরে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেলে এ ঘটনা ঘটে।

Advertisement

দুর্ঘটনার পরপরই কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ১২ জন যাত্রীকে উদ্ধার করলেও ফারুক (২৫) নামে ওই যুবকের খোঁজ মেলেনি। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান।

তিনি জানান, ১২ নম্বর ঘাট এলাকায় পাথরে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নিয়োজিত কোস্ট গার্ডের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জন যাত্রীকে উদ্ধার করে। তবে স্থানীয় লোকজনের ভাষ্য, ফারুক নামের এক যুবক ওই নৌকার যাত্রী ছিলেন। তার খোঁজ মেলেনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here