কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলমকে যুব ইউনিয়নের শুভেচ্ছা

0
1585

বাংলাদেশের প্রাচীন, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলমকে শুভেচ্ছা ও অবিনন্দন জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা। সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর মো. শাহ আলম ৩১ মে বুধবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে যুব ইউনিয়ন চট্টগ্রামের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
এসময় যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রিপায়ন বড়ৃয়া, যুব ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সহ-সভাপতি শ্যামল লোধ, সুনন্দন শিকদার, কোষাধ্যক্ষ আবদুল হালিম উপস্থিত ছিলেন। এছাড়া শ্রমিক নেতা রাহাত উল্লাহ জাহিদ এসময় উপস্থিত ছিলেন।
শোষণ-বৈষম্যমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে শ্রমিক-কৃষক মেহনতী মানুষের দল কমিউনিস্ট পার্টিকে কমরেড মো. শাহ আলম দক্ষতার সাথে পরিচালনা করবেন বলে আশা ব্যক্ত করেন যুব ইউনিয়নের নেতৃবৃন্দ ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here