0
421

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার যুবক হারুনুর রশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (০৯ অক্টোবর) দুপুর পর্যন্ত ওই ছাত্রীর জ্ঞান ফিরেনি। মুমূর্ষ অবস্থায় স্থানীয় চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরআগে সোমবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কই গ্রামের হারুনুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। হারুন ওই এলাকার সেকান্তর আলীর ছেলে ও ওই ছাত্রীর চাচাতো ভাই।

Advertisement

ওই ছাত্রীর মা জানান, ঘটনার সময় সোমবার বিকেলে তাদের বাড়ীতে মেহমান আসে। এসময় পরিবারের সবাই তাদের নিয়ে ব্যস্ত ছিলেন। এ সুযোগে হারুন তার শিশু কন্যাকে তুলে নিয়ে মুখ চেপে ধরে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্যকম্পলেক্য্র ভর্তি করা হয়। পরে অবস্থার বেগতি দেখে তাকে সদর হাসপাতালে রেপার করে চিকিৎসক।  লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অবস্থায় তাকে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চলছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here