কমরেড মোর্শেদ আলীর মৃত্যুতে শোক

0
735

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কন্ট্রোল কমিশনের সদস্য, সাবেক প্রেসিডিয়াম সদস্য, ডাকসুর সাবেক জিএস এবং  বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ও বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ, সমাজ বদলের আজন্ম লড়াকু সৈনিক কমরেড মোর্শেদ আলী আজ সকালে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। কমরেড মোর্শেদ আলীর মৃত্যুতে বাংলাদেশ কৃষক ফেডারেশন এর সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ডাঃ সামসুন্নাহার খান ডলি ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন,

Advertisement

বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি অমলি কিসকু ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি জানান।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here