কবি শাহ নেওয়াজ তার হৃদয় কার কাছে রাখে জেনে নিন

0
535

কবিতাঃ হৃদয় রাখে কাছে
কবিঃ শাহ নেওয়াজ
প্রকাশকালঃ ১৬.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

দিবস খুঁজে লাভ কি বলো
হৃদয় পাওয়ার জন্য,
পুষ্প ফোটাও ভালোবেসে
পেয়ে হবে ধন্য।
ভালোবাসার বাগে মালি
সদায় তোমায় খুঁজে,
চেনার মতো মন থাকিলে
পাবে নয়ন বুঁজে।
ঝিনুক মাঝে মুক্তো জন্মে
শোভে মালা গলে,
ভালোবাসার পরাণ পাখি
তেমনি কথা বলে।
মেকি প্রেমের দীপ জ্বালিয়ে
নদী হইয়ো না পার,
ভালোবাসার সম্মান তাতে
পুড়ে হবে ছারখার।
ভালোবাসা দিবস তাদের
যাদের হৃদয় আছে,
হৃদয় দিয়ে হৃদয় কিনে
হৃদয় রাখে কাছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here