কবি শাহাদাত হোসেন তালুকদারের কবিতা “ভাষার অহংকার”

0
791

কবিতাঃ ভাষার অহংকার
কবিঃ শাহাদাত হোসেন তালুকদার

Advertisement

রক্ত ঝরা একুশ আমার
বাংলা ভাষার প্রাণ,
ভাই হারানোর একুশ শোকে
বর্ণমালার ঘ্রাণ।
একুশ আমার ভাষার মিছিল
শব্দ লিপির দিন।
শোকে গাঁথা একুশ এদেশ
বীর শহীদের দান।
আমার বুলি বাংলা ভাষা
বর্ণ পরিচয়,
বাংলা কথা আমার দেশে
উর্দু জবান নয়।
বাংলা জীবন বাংলা স্বপন
বাংলাতে গান গাই,
বাংলা ভাষায় বাঁচার আশায়
রক্ত বাহিয়া বিজয়।
একুশ আমার বর্ণ মশাল
রক্ত রাঙা স্রোতে,
রক্ত সাগর সাঁতার পাড়ি
ভোরের সুর্য ফুটে।
জীবন যৌবন সত্য মরন
শেষদিন একটি জানি,
সাদরে নিও উপহার আমার
এই ছোট্ট কবিতা খানি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here