কন্যা সন্তানের মা হলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা

1
979

মৌসুমি আক্তার সালমা হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগীতা ’ক্লোজআপ – তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করেন।

Advertisement

সালমার দ্বিতীয় বিয়ের এই খবরটি ১৬ দিন পর সংবাদ সংম্মেলন করে জানান সালমা।কিন্তু বিয়ের মাত্র আট মাস পর হতেই শনিবার মধ্যরাতে ফেসবুকের মাধ্যমে মেয়ের ছবি প্রকাশ করেন সালমা। তবে তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। শনিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে খুশির এ খবরটি সালমাই সবাইকে জানান। সঙ্গে পোস্ট করেন সদ্যজাত মেয়ের ছবিও।

ছবির নিচে সংক্ষিপ্ত ক্যাপশনে সালমা লিখেন,ছবির নিচে সংক্ষিপ্ত ক্যাপশনে সালমা লিখেন, ’মেয়ের নাম রেখেছি সাফিয়া নূর। আমরা দুজনেই ভালো আছি। সবাই আমার ও আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

সালমা বলেন, ’বাবুর শরীরটা ভালো ছিল না। ওর জন্ডিস ধরা পরেছিল। তাই দৌড়ঝাপে কাউকে জানাতে পারিনি। এখন সে অনেকটা সুস্থ আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

নতুন অতিথির আগমনে সালমার স্বামী সানাউল্লাহ নূর সাগরও দারুণ খুশি। তিনি বলেন, ’আসলে এত ব্যস্ত ছিলাম যে কাউকে কিছু বলতে পারিনি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

গত ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। তিনি ঢাকা জর্জ কোর্টের এ্যাডভোকেট। বর্তমানে লন্ডনে ’বার অ্যাট ল’ করছেন।এটি সাগর-সালমা দুজনেরই দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here