কদমতলীতে নকল সিগারেট জব্দ : কালোবাজারী মিজান গ্রেফতার

0
4520
গ্রেফতারকৃত কালোবাজারী মোঃ মিজান (২৪)

আরিফুল ইসলাম: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে  ২৭,০০০ পিস দেশীয় তৈরি নকল  সিগারেটসহ মোঃমিজান (২৪) নামে এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 
মঙ্গলবার (০৮ই জুন) সন্ধ্যায় র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অপরাধ বিচিত্রাকে এ তথ্য নিশ্চিত করা হয়।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,সোমবার(০৭ই জুন) আনুমানিক রাত ৮:৪৫ মিনিট এ অভিযানটি চালানো হয় । র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালায়।অভিযানে ২৭০০০ (সাতাশ হাজার) পিস নকল বিদেশি সিগারেটসহ মিজান নামে এক সিগারেট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য আনুমানিক ২,৭৪,০০০ (দুই লক্ষ চুয়াত্তর হাজার) টাকা।

র‌্যাব জানায়, মিজান পেশাদার সিগারেট কালোবাজারি চক্রের সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট মজুদ করে কালোবাজারে বেশি দামে বিক্রি করে আসছিলেন। 

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here