কণ্ঠে ছিল আবেগ তবে ছিল শ্রোতোদের জন্য আকুল ভালোবাসা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 48149

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (48149, 'post_views_count', '0')

0

মাথায় হ্যাট, গায়ে লাল পাঞ্জাবি। গাইলেন, ‘জীবনের গল্প, আছে বাকি অল্প…’। কণ্ঠে ছিল আবেগ তবে ছিল শ্রোতোদের জন্য আকুল ভালোবাসা। সুরের জাদুকর এক সময় মঞ্চ মাতাতেন যিনি সেই এন্ড্রু কিশোর হুইলচেয়ারে বসে এলেন মঞ্চে। গাইলেন তার প্রিয় গানটি।মঞ্চে এসে এন্ড্রু কিশোর বললেন, ‘আমি কৃতজ্ঞ আপনাদের এমন ভালোবাসায়।’

Advertisement

চেনা সেই কণ্ঠ শুনে কেঁদে উঠলেন মিলনায়তনের বহু দর্শক। মঞ্চে এসে তিনি আরেক অসুস্থ শিল্পীর চিকিৎসা সহায়তায় নগদ অর্থও প্রদান করেন।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সিঙ্গাপুর বিজনেস সোসাইটি এবং বাংলাদেশ চেম্বারের আয়োজনে সিঙ্গাপুরের স্থানীয় গেটওয়ে থিয়েটার হলে আয়োজন করা হয় ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামের সংগীতানুষ্ঠান। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি, মোমিন বিশ্বাস, জাহাঙ্গীর সাঈদ ও মিলিয়া সাবেদ।

তিনি তার বহুশ্রুত ‘জীবনের গল্প’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান দর্শকদের। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘শিল্পী হিসেবে আমার দেশের প্রধানমন্ত্রী যে ভালোবাসা ও দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এ ছাড়া দেশে এবং দেশের বাইরে থেকে যেভাবে মানুষ আমার জন্য দোয়া ও ভালোবাসা প্রদর্শন করেছেন, তা আমাকে শক্তি ও সাহস জুগিয়েছে। সবার কাছে আমি শুধু দোয়াটুকু চাইছি।

সংগীতজীবনের শুরুতে আবদুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীতচর্চা শুরু করেন এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে তার প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। এরপর তাঁর গাওয়া অনেক গান জনপ্রিয় হয়। বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here