অভিন রহমানের খুটির জোর কোথায় ?

0
613

ডা: মাহবুবা নার্গিস সানু: অভিন রহমান, বাসা: ১১৮/বি সিদ্দিক বাজার (মহিউদ্দিন ভিলা) সৈয়দ নজরুল ইসলাম সড়ক, বংশাল থানা ঢাকা-১১০০। দোকান নং-২৪, কাপ্তান বাজার পো+থানা: ওয়ারী, ঢাকা। অভিন রহমানের পূর্ব পরিচিত মো: আবদুস সোবহান (বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ঢাকা মহানগর) তিনি সিটি কর্পোরেশন চাকুরী করিতেন।

Advertisement

বর্তমানে তিনি রিটায়ার্ড। অভিন রহমান তার নিকট থেকে ৯৫ হাজার টাকা নেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে অভিন রহমান ও তার ছোট ভাই রহিত রহমান সহ বিভিন্ন লোক দিয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে চলেছেন। এমনকি সি, আই, ডি এস. আই মো: রেজাউল করিম নামে (০১৭৪০১১৩৪৭৭ যার মোবাইল নম্বর) তাকে মোবাইল করে মো: আবদুস সোবহান সাহেবকে সিআইডি রাজারবাগ যেতে বলেন, কখনও পুলিশ কমিশনার ২৯ মিন্টু রোডে যেতে বলেন। রেজাউল করিম নাকি দুই অফিসে কাজ করে থাকেন বলে জানায়। অফিসের কোন ডিপার্টমেন্ট বলেন না।

প্রকাশ থাকে যে, মো: আবদুস সোবহান সাহেব শারীরিকভাবে অসুস্থ। তার পিঠের মেরুদন্ডের কাছে অপারেশন ও সেলাই রয়েছে। এরই মাঝে এস, আই সি.আই.ডি রেজাউল করিম নামে লোকটি বার বার দেখা করতে বলেন। তিনি বলেন দেখা না করলে পরিণাম খারাপ হবে। অভিন আর তার ছোট ভাই রুহিত রহমান, মো: রেজাউল করিম নামে সিআইডি মো: সোবহান সাহেবকে নানাভাবে হুমকী দিয়ে চলেছেন।

টাকা চাহিলেই অনুরুপ অবস্থার সম্মুখীন হন। মো: সোবহান সাহেব নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। অভিন ও তার ছোট ভাই গুম, হত্যা মেরে ফেলার হুমকী দিয়েছেন। অভিন রহমানের খুটির জোর কোথায়। এই ভাবে অভিন রহমান বিভিন্ন লোকের নিকট থেকে টাকা হাতিয়ে নেয় চাকুরী দেবার কথা বলে। প্রশাসন তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here