ওয়েল ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

2
2075

মেয়াদোত্তীর্ণ ওয়েল ফুডের ৪শ’ কেজি সেমাই আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে । মোড়ক পরিবর্তন করে যাতে এই সেমাই পুনরায় বাজারজাত করা না হয় সে জন্যই তা আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

Advertisement

 

এছাড়া নিষিদ্ধ কয়েকটি পণ্যসামগ্রী বিক্রির অপরাধে ওয়েল ফুডকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়। বুধবার (২২ মে) বেলা ২টার দিকে সিলেট নগরীর গোটাটিকরস্থ বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র উপস্থিতিতে আগুনে ধ্বংস করে দেয়া হয় সেমাইগুলো। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে মঞ্জিল ফুডসকে ৩০ হাজার, ও মধুফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মুর্শেদ কাদের, জেলা স্যানেটারি ইন্সপেক্টর সিন্ধ নন্ধ, বিএসটিআই পরিদর্শক ইয়াসির আরাফাত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here