ওয়াজ মাহফিল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম, থানায় মামলা

0
582

এম ডি অনিক: ওয়াজ মাহফিল নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসায়ী শফিকুল ইসলামের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সফুর উদ্দীন ও বাদশা মিয়া গংদের বিরুদ্ধে। গতকাল রাত ৯টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী সফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দূপুরে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্থানীয় এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কয়েক দিন যাবত একই এলাকার সফুর উদ্দীনের পরিবারের সাথে আমাদের পরিবারের বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক ৯টার দিকে বিবাদী ১. সফুর উদ্দীন(৪৩) পিতা মৃত সদর আলী,২.ইয়ানবী (৩৩),৩. মোঃ রিপন(২০) উভয় পিতা বাদশা মিয়া, ৪.মো. ফরিদ (৫০), ৫.মোঃ বাদশা মিয়া, উভয় পিতা মৃত সদর আলী ৬.মোঃ সিয়াম(১৯) ৭. মোঃ নাজমুল হাসান শাওন(২২) উভয় পিতা মোঃ সফুর উদ্দীন অজ্ঞাত আরও ৪/৫জন একত্রিত হয়ে চাপাতি,রামদা,লোহার শাবল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সফিকুল ইসলামের দোকানের সামনে এসে তার ছেলে নজরুল ইসলাম(৩০) এর উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ,

Advertisement

এসময় আরেক সন্তান জামিরুল ইসলাম ও তার নজরুলের মা মোসাঃ সাফিয়া বেগম আগাইয়া আসিলে বিবাদীরা তাদের উপর হামলা চালায় এবং সাফিয়া বেগমকে মারদর করে শ্লীলতাহানি করে। এসময় ১নং বিবাদী সফুর উদ্দীন হত্যার উদ্দেশ্যে জামিরুলের মাথায় রামদা দিয়ে কোপ দিলে জামিরুল সরে যাওয়ায় তার হাতে কোপ লেগে রক্তাক্ত জখম হয়।

এসময় দ্বিতীয় বার কোপ দিয়ে জামিরুলের পেটে রক্তাক্ত জখম করে। বিবাদীরা এলোপাতাড়ি ভাবে মারদর করে ব্যবসায়ী সফিকুল ইসলামের পরিবারের অন্যান্য সদস্যদের আহত করে দোকান লুট পাট করে মালামাল কেনার নগদ ১৩০০০০ এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে আহতদের ডাকচিৎকারে এলাকাবাসী এসে তাদের সোনারগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারিরীক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করা হয়।বর্তমানে আহত জামিরুল ও নজরুল ইসলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে বলে জানান অসহায় সফিকুল ইসলাম।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি  তদন্ত খন্দকার মোঃ তবিদুর রহমান বলেন,একই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে।উভয় পক্ষে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here