ওমর সানী একজন অতি সাধারণ মানুষ

0
902

অভিনেতা ওমর সানী এখনো অভিনেতা হবার চেষ্টা করছেন। বিস্মিত হওয়ার কিছু নেই। নিজেকে অতি সাধারণ ভেবে তিনি এখনো অভনয় শেখার চেষ্টা করে যাচ্ছেন। এমনটাই জানালেন ওমর সানী। তিনি বলেন, নিজেকে সাধারণ ভাবাটাই একজন মানুষের প্রকৃত ভাবনা। আমি নিজেকে

Advertisement

সবসময় একজন সাধারন মানুষ হিসেবে ভাবি। আমি অভিনেতা হয়েছি কিনা জানি না। তবে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই যে, মনে করেন আমি একজন কৃষক, ক্ষতি কি? তিনি বলেন, ক্যামেরার সামনে আমি নিজেকে অতি অসাধারণ ভাবে সাজাতে চাই। আমি, অভিনয়, ডান্স, ফাইট বিভিন্ন চরিত্র করে নিজেকে ভাঙ্গার চেষ্টা করি বার বার। কারণ ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বলেন,আমার মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না এটাই বাস্তব। কারণ আমাকে তখন অতি সাধারণ অবস্থায়ই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমি প্রথমেই বলেছি নিজেকে সবসময় সাধারণ ভাবি এবং ভাবা উচিত। সংযুক্ত করেন, আমার মৃত্যুর পর একটাই চাওয়া রইল, আপনাদের ভালোবাসা। আর রেখে যেতে চাই আমার সৎকর্ম। মহান রাব্বুলআলামিন সবাইকে হেফাজতে রাখুক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here