প্রতিনিয়ত বাড়ছে ওজন, কিন্তু কাজের চাপে শরীরচর্চার সময়ই মিলছে না? তাহলে ওজন কমিয়ে সুস্থ থাকার উপায় কী? না, দুশ্চিন্তার কিছু নেই, উপায় আছে আপনার ঘরেই! শুধু কষ্ট করে নিয়ম মানতে পারলে শরীরের বাড়তি ওজন ঝরাতে পারবেন সহজেই। তা-ও আবার ঘাম না ঝরিয়েই! আর এর জন্য খাবারের তালিকায় রাখতে হবে গোলমরিচ।
গোলমরিচ যেমন রান্না বা সালাদের স্বাদ বাড়াতে সাহায্য করে, তেমনই এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। অতিরিক্ত ওজন ঝরিয়ে ‘ফিট’ হতে চাইলে তাই প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে গোলমরিচ।
প্রতিদিন সকালে দু-একটা গোটা গোলমরিচ চিবিয়ে খেতে পারলে সারাদিন তা হজমে সাহায্য করবে। মেটাবলিজমের হার বাড়াবে এবং মেদ ঝরাতেও সাহায্য করবে।
ফ্রুট সালাদ বা ভেজিটবল সালাদের ওপর গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলেও দ্রুত ফল মিলবে। রান্নায় ফোড়ন হিসেবে দু-তিনটে আস্ত গোলমরিচ দিয়ে দেওয়া যায়, তাতেও কাজ হবে।
এ ছাড়া গ্রিন টি বা রং চায়ের সঙ্গে এক চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে খেলেও মিলবে উপকার।

