ওএসডি হলেন রাজউক চেয়ারম্যান সাঈদ নূর

0
588

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নুর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement

অবসর নেওয়ার সুবিধায় অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে ওএসডি করে বুধবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় গত বছরের ১২ জানুয়ারি চেয়ারম্যান নিয়োগ পান সাঈদ নূর আলম।

পৃথক আরেকটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি হওয়া সরকারের অতিরিক্ত সচিব শাহীন ইসলামকে আরও এক বছরের জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ওএসডি হওয়ার আগেও তিনি একইপদে নিযুক্ত ছিলেন। শাহীন ইসলামকে ২০ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে আদেশে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here