ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আলোচনা সভা

0
801

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। গত ০৭ মার্চ রবিবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হলরুমে  দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, এস. এ. এম সলিমউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: কাজী শহিদুল আলম।

Advertisement

এছাড়া উপস্থিত ছিলেন আইবিএফ এর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মূলত: স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায়। এর মাধ্যমে জনগণ স্বাধীনতার প্রস্ততি নিতে শুরু করে।

সভাপতির বক্তব্যে এস. এ. এম সলিমউল্লাহ বলেন, আজ থেকে ৫০ বছর আগে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন যা আমি উপস্থিত থেকে নিজ কানে শুনেছি।

১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি সামরিক বাহিনীর কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার সেই ডাক বাঙলার ৭ কোটি মানুষের কাছে পৌঁছে যায়। শুরু হয় মুক্তির সংগ্রাম। সেই দিনকে স্মরণ করে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন উদযাপন করছে ঐতিহাসিক ৭ই মার্চ।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here