ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে চিঠি দেবে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29023

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29023, 'post_views_count', '0')

0

আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ ছাড়াও তারা রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে।

Advertisement

গতকাল শুক্রবার রাতে জোটের প্রধান ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আজ শনিবার দুপুরের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এবং ওবায়দুল কাদেরের বাসায় চিঠি পৌঁছে দেওয়া হবে। চিঠিগুলো পৌঁছে দেয়ার দায়িত্ব পেয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম দুই নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর। এ ব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, দুইটা চিঠি দ্রুত দেয়া হবে। একটা প্রধানমন্ত্রীকে ও অন্যটি ওবায়দুল কাদেরকে। চিঠিতে মূলত নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে তাদের প্রতি আহ্বান থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here