মাহবুব সৈয়দ-নরসিংদী: ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে দীর্ঘ ১৬ বছর পর নরসিংদীর পলাশে বিএনপির বিজয় ও শান্তি মিছিলে এক পথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ।এ বিজয় ১৮কোটি মানুষের জয়। শুক্রবার বিকেল ৪ টায় পলাশ উজেলার শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলের এক পথ সভায় তিনি আরো বলেন,নতুন প্রজন্মের অনুরোধ করবো আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন।নিয়মনীতি শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। এখানে অন্যায় আবদার চলবে না । অচিরেই একটি অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহব্বান জানান।এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলটিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়ক থেকে প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,
যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ সভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক- মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্নয়ক হাজী জাহিদ হোসেন প্রমূখ।
বিজয় ও শান্তি মিছিল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া এবং আহত সকল বীর ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করাসহ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

