পটুয়াখালীতে যুবলীগ নেতা অসীম মৃধার নেতৃত্বে বিপাকে পরা কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিল যুবলীগ সদস্যরা

0
615

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা মহামারির কারণে ধান কাটার জন্য জনবল সংকটে পড়া পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের কৃষক মোঃ মোতালেবের ডাকে সাড়া দিয়ে তার ২ একর জমির ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন পটুয়াখালী জেলা যুবলীগ নেতা-কর্মীরা। 

Advertisement

আজ ১লা মে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুবলীগ নেতা মোঃ অসীম মৃধার নেতৃত্বে এস.এম সাইদুর রহমান, সৈয়দ সোহাগ, মোঃ জসিম হাওলাদারসহ অর্ধ শতাধিক নেতা কর্মীরা কৃষক মোতালেবের জমির পাকা ধান কেটে তার বাড়ী পৌছে দিয়েছে।  

এমন সংকটময় মুহুর্তে যুবলীগের অসীম মৃধার এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে কৃষক আনোয়ার হোসেন। সাথে সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

এসময় যুবলীগ নেতা ওয়াসিম মৃধা জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা জেলা এ কর্মসূচী হাতে নিয়েছি। দেশের যে কোন সংকটময় মূহুর্তে আমরা কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে অসহায় মানুষের পাশে থাকবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here