সহীহ বোখারী শরীফ ১০১। হাদীস : হযরত আমর ইবনুল আস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি, আল্লাহ স্বীয় বান্দাদের থেকে ‘এলেম’ সমূলে উঠিয়ে নিবেন না; বরং আলেমদের মৃত্যু দ্বারা এলেম উঠিয়ে নেয়া হবে। যখন দুনিয়াতে কোন আলেম বাকী থাকবে না, তখন লোকেরা জাহেল মূর্খদেরকে তাদের সর্দার বানাবে। যখন তাদেরকে কোন মাআলা জিজ্ঞাসা করা হবে তখন এলেম ছাড়া ফতোয়া প্রদান করবে, যাতে নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে (অর্থাৎ কোন বিষয়ে না জেনে শুনে ফতোয়া প্রদান করা ঠিক নয়। এতে এলেম বিলুপ্ত হওয়ার আশংকা রয়েছে)।

