এলাকায় চাঞ্চল্য, আত্রাইয়ে ‘সাত পা’ বিশিষ্ট গরুর বাছুরের জন্ম

0
813

নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম তিলাবাদুরি গ্রামে ‘সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তিলাবাদুরী গ্রামের শ্রী: নয়ন কুমারের বাড়িতে অদ্ভুত বাছুরটি জন্ম নিয়েছে। ‘সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে এলাকায় চাঞ্চল্য

Advertisement

সৃষ্টি হয়। আশপাশের গ্রামের উৎসুক জনতা এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে। বাছুরটির পিঠের উপরে আলাদা ভাবে আরো তিনটি পা বের হয়েছে। বর্তমানে বাছুরটি সম্পর্ণ সুস্থ্য আছে এবং হেঁটে বেড়াতে দেখা গেছে। এ ব্যাপারে গাভীর মালিক শ্রী: নয়ন কুমারের সাথে কথা বললে তিনি জানান, তিনি পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘ দিন যাবৎ গরু বাছুর পালন করে আসছেন। গত বুধবার সন্ধ্যায় তার গাভী ‘সাত পা’ বিশিষ্ট বাছুর প্রসব করে। বর্তমানে উৎসুক জনতা তার বাড়িতে গাভী দেখার জন্য ভিড় করছে। এ বিষয়ে আত্রাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রুহুল আমিন আল-ফারুক বলেন, অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের (জন্মগত ত্রুটি) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরণের ঘটনা সচারাচর দেখা যায় না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here