এলাকায় কোন কোন্দল নেই তবুও কেন এই সন্ত্রাসী হামলা

0
540

আব্দুল জলিল ঃ গত ২৭/০৯/২০১৮ইং তারিখ আঃ হামিদ বেপারী (আবেদ) পিতা মৃত সামেদ আলী বেপারী (গেদু) সাং- সারেং কান্দি, থানাঃ জাজিরা, জিলা- শরীয়তপুর,

Advertisement

সে জাজিরা তানার বিলাশপুর শফিকাজীর মোড় হইতে সন্ধ্যা আনুমানিক ৭টার সময় অটো গাড়ীতে করে নিজ বাড়ী সারেং কান্দির দক্ষিন মাথায় যাওয়ার পথে সিরাজ মুন্সীর বাড়ীর সামনে পৌছিলে (১) মাসুম মাদবর পিতাঃ সেকেন্দার মাদবর, সাং- বিলাসপুর, থানাঃ জাজিরা। (২) সুমন খান, পিতাঃ আব্দুল হামিদ খান, (৩) রিফাত সারেং, পিতাঃ আওয়াল সারেং, (৪) শফিক মৃধা, পিতাঃ মন্নাব মৃধা (৫) সোহেল মৃধা, পিতা ঃ জলিল মৃধা, (৬) আরিফ সারেং, পিতাঃ সাজাহান সারেং (৭) রমজান হাওলাদার, পিতাঃ মান্নান হাওলাদার, সর্ব সাং- সারেং কান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর সহ আরও ৪/৫ জন সহ অটো গাড়ী থামাইয়া হামিদ বেপারীকে এলোপাথারী ভাবে পিটাইতে থাকে এবং কিল-ঘুশি মারিতে মারিতে রাস্তার নিচে ভাঙ্গনে ফেলে দেয় আবার উঠাইয়া রাস্তার উপর আনিয়া বাশের লাঠি দিয়া পঙ্গু করার উদ্দেশ্যে হাত ও পায়ে পিটাইতে থাকে এক পর্যায়ে পা ভেঙ্গে গেলে মাটিতে লুটাইয়া পরে এবং মৃত্যু ভেবে ফেলে রেখে চলে যায় তার ডাক চিৎকারে মুন্সী বাড়ীর সিরাজ মুন্সি ও ইব্রাহিম মুন্সী এসে উদ্ধার করে তার বাড়ীতে খবর দিলে তার বাড়ীর লোকজন এসে তাকে প্রথমে জাজিরা হাসপাতালে ভর্তি করে, চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে ঢাকায় নিয়া যাওয়ার পরামর্শ দিলে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করা হয়। তার বা-পা ও বা-হাত ভেঙ্গে যাওয়ার অপারেশন থিয়েটার নিয়ে ব্যান্ডিজ ও প্রয়োজনীয় চিকিৎসা চলিতেছে। এরকম সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তার ছেলে মেয়েরা স্থানীয় চেয়ারম্যান ও এম,পি মহোদ্বয়ের প্রতি সুষ্ঠ বিচার দাবী করেছেন। এ রকম সন্ত্রাসী কার্য কলাপের জন্য স্থানীয় জনগন আতংকে আছে। সুমনের নেতৃত্বে এর আগেও এরকম ভাবে সন্ত্রাসী কায়দায় হামিদ বেপারীকে এবং অলিল মুন্সিকে ও মারপিট করিয়া মারাত্মক জখম করে। অলিল মুন্সীর মাথার আঘাতে রক্ত জমা হয়ে প্রায় মৃত্যু সজ্জায় ছিলেন। বহু দিন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ইহা ছাড়াও লোকমান সরদারের বাড়ির সামনে নতুন মসজিদকেও ভেঙ্গে চুরে দিয়েছেন এই সুমনের নেতৃত্বে। পূর্বে লোকমান সরদারের ছেলে মতি সরদারকে ও নির্মম ভাবে অত্যাচার ও মারপিট করিয়া ছিলেন। ভিকটিমের ছেলে কালু বেপারী বাদী হয়ে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০২ তাং ০৩/১০/২০১৮ইং।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here