রূপসায় ঔষুধ কোম্পানির এমআর এর সাথে দোকান মালিকের সংঘর্ষ

0
643

রূপসা প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে একটি ঔষুধ কোম্পানির এম আর এর সাথে দোকান মালিকের সংঘর্ষে ২ জনই মারাত্বক জখম হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৮ জুলাই সাড়ে ১২টার দিকে হামর্দদ কোম্পানির মার্কেটিং রিপ্রেজেনটেটিভ মকবুল হোসেন (৩০) কাজদিয়া বাজারের আসাদ ষ্টোরে আসে।

Advertisement

এ সময় মাল ক্রয় বিক্রয় নিয়ে ২ জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এম আর মকবুল উত্তেজিত হয়ে আসাদ ষ্টোরের সত্বাধীকারী আসাদ মল্লিক (৪০) কে জাপটে ধরে দোকানের কাউন্টারের সাথে সজোরে আঘাত করলে আসাদ মারাত্মক জখম হয়ে পড়ে।

এ সময় আশপাশের জনতা ঘটনাটি প্রত্যক্ষ করে মকবুলকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের নিকট সোর্পদ করে। পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে আসাদ মল্লিকের অবস্থা আশংকা জনক অবস্থা হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here